নিজস্ব প্রতিবেদক:
‘মাননীয় মন্ত্রী সাহেব আপনার এলাকায় উন্নয়ন হয়েছে স্বীকার করি। তবে সেটা ফেনসিডিলের স্বর্গরাজ্য হিসেবেও বেশ সুনাম রয়েছে। মাদক বন্ধ হয়, নাকি বন্ধ করতে চান না?’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৫ বাঘা-চারঘাট আসনের এমপি শাহরিয়ার আলমের দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষে গত ১২ জানুয়ারি তার নিজের দেওয়া একটি পোস্টের প্রতি উত্তরে এভাবেই মতামত ব্যক্ত করেছেন এক ফেসবুক ফ্যান।

হারুন রশিদ নামের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ওই ফেসবুক ফ্যান প্রতিমন্ত্রীর পোস্টের নিচে নিজের মতামত ব্যক্ত করেছেন তিনি এভাবেই। জবাবে শাহরিয়ার আলম উল্লেখ করেন, এটা অনেক দিনের পুরনো সমস্যা। অনেক জায়গায় এ সমস্যা আছে। চেষ্টা করছি সফল হতে। সকলের সহযোগিতা প্রয়োজন।’

হারুন রশিদ আরো উল্লেখ করেন, ‘আপনাদের চেয়ে কী মাদক ব্যবসায়ীদের ক্ষমতা বেশি। সমস্যা হচ্ছে মাদক ব্যবসায়ীদের কাছে পুলিশ প্রতি মাসে ঘুষ খেয়ে ওদের ব্যবসার সুযোগ করে দেয়। আর রাস্তায় এসে বসে থাকে মোটরসাইকেল ধরার জন্য। যেদিন আপনার এলাকাকে মাদকমুক্ত করতে পারবেন, সেদিন ভাববো আপনি সফল রাজনীতিবিদ। চ্যালেঞ্জটা কি নিতে পারবেন?
হারুন রশিদ শেষে লিখেছেন, ‘যদওি এইটা পড়ার আপনার সময় হবে না। তেল দিয়ে প্রিয় হতে চাই না। প্রতিবাদ করে মরতে চাই।’
হারুন রশিদের ওই মন্তব্যের পরে কনসটেইন সম্রাট নামের আরেক ফেসবুক ফ্যান লিখেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভাই, উনার (শাহরিয় আলমের) যথেষ্ট পরিমাণ সফলতা থাকলেও সবচেয়ে বড় অসফলতা তার নিজের আসনের এরকম ধ্বংসাত্মক লীলা, যা কেড়ে নিচ্ছে হাজার হাজার মানুষের সুন্দর ভবিষ্যত। আশা করি উনার নজরে বিষয়টি পড়বে।’
শারহিয়ার আলম এই কমেন্টেরও আগের মতোই জাবব দেন এই বলে যে, এটা অনেক দিনের পুরনো সমস্যা। অনেক জায়গায় এ সমস্যা আছে। চেষ্টা করছি সফল হতে। সকলের সহযোগিতা প্রয়োজন।’
স/আর









