সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
আন্তর্জাতিক

যে দেশের রাজধানী নেই!

নিউজ ডেস্ক১৫ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
যে দেশের রাজধানী নেই!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পৃথিবীর সব দেশেরই একটি করে রাজধানী থাকে। যেখান থেকে দেশটির প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করা হয়ে থাকে।

 

কিন্তু একমাত্র এই দেশটিতে নেই কোন রাজধানী!

 
দেশটির নাম নাউরু। আরেক নাম প্লিজ্যান্ট আইল্যান্ড। নামেই পরিচয়। চোখজুড়ানো নৈসর্গিক দৃশ্য। পৃথিবীর একমাত্র দেশ এটাই, যার কোন সরকারি রাজধানী নেই। আয়তনের বিচারে পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ। জনসংখ্যার বিচারে দ্বিতীয় ক্ষুদ্রতম।

 
২১ বর্গ কিলোমিটার দ্বীপরাষ্ট্রটি প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়াতে অবস্থিত। দেশটিতে সর্বসাকুল্যে ১০ হাজার পরিবারের বসবাস। এই দেশটির নিজস্ব কোন সেনাবাহিনীও নেই। প্রতিরক্ষার জন্য নাউরু, অস্ট্রেলিয়ার উপর নির্ভরশীল।