সদ্য প্রকাশিত
যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন
আন্তর্জাতিক

আইএসের দখল থেকে মসুল বিশ্ববিদ্যালয় পুনরুদ্ধার ইরাকি বাহিনীর

নিউজ ডেস্ক১৫ জানুয়ারি ২০১৭৪ মিনিট পড়া
আইএসের দখল থেকে মসুল বিশ্ববিদ্যালয় পুনরুদ্ধার ইরাকি বাহিনীর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আইএস জঙ্গিদের হাত থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল-কে মুক্ত করতে লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির সরকারি বাহিনী। সেনাদের দাবি, এরইমধ্যে তারা জঙ্গিদের কাছ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মসুল বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে। শুক্রবার তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

 

২০১৪ সালে ইরাকের মসুল শহরের দখল নেয় আইএস। এরপর থেকে এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে শুরু করে জঙ্গিরা।

 

একজন জেনারেলকে উদ্ধৃত করে ইরাকের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনের খবরে বলা হয়, নিরাপত্তা বাহিনী মসুল বিশ্ববিদ্যালয় এলাকা পুরোপুরি মুক্ত করেছে। সেখানে সরকারি বাহিনী অস্ত্র বানানোর রাসায়নিক পদার্থের খোঁজ পেয়েছে।

 

মসুলের পূর্ব অংশ এর আগেই সরকারি বাহিনী নিয়ন্ত্রণে চলে গেছে। তবে পশ্চিমাংশ এখনো আইএসের নিয়ন্ত্রণে।

 

সম্প্রতি আইএসের দেওয়া খবরেই বলা হচ্ছিল যে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর বিমান হামলায় টাইগ্রিসের ওপরকার সবগুলো সেতুই ধ্বংস হয়ে গেছে। এতে মসুলের বাসিন্দারা যে ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়েছেন তা জানানোই ছিল এর উদ্দেশ্য। তবে উপগ্রহ থেকে পাওয়া ছবিতে মনে হচ্ছিলো যে, ক্ষতি আসলে ততটা ব্যাপক নয়।

 

ইরাকি বাহিনী আশা করছে, এই সেতুগুলো মেরামত করে মসুল শহরের পশ্চিম অংশে তাদের অভিযানের সময় এগুলোকে কাজে লাগানো যাবে।

মসুল ইউনিভার্সিটির প্রবেশদ্বার

এদিকে মসুলের আইএস নিয়ন্ত্রিত একটি জেলায় বৃহস্পতিবার বিমান হামলায় অন্তত ৩০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মসুলের পশ্চিমাঞ্চলে বিমান থেকে অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। আইএসের সিনিয়র নেতা হারবি আবদেল কাদেরের বাড়িতে ওই হামলা চালানো হয়। তবে তখন আবদেল কাদের বাড়িতে ছিল না। হামলায় হতাহতদের মধ্যে তার পরিবারের কয়েকজন সদস্যও রয়েছেন বলে জানা গেছে।

 

ওই বিমান হামলাটি মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট চালিয়েছে, নাকি ইরাকি বাহিনী চালিয়েছে; তা প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেননি প্রত্যক্ষদর্শীরা।

 

যা শেখানো হতো আইএস পরিচালিত মসুলি বিশ্ববিদ্যালয়ে

আইএস ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের দখল নেওয়ার পর সেখানকার বিশ্ববিদ্যালয়টি তাদের আওতায় নিয়ে আসে। বিশ্ববিদ্যালয় ধারণার সঙ্গে মুক্ত জ্ঞানচর্চার বিষয়টি অপরিহার্যভাবে জড়িয়ে থাকলেও জঙ্গিদের দখলীকৃত বিশ্ববিদ্যালয়টি দাঁড়িয়ে যায় সম্পূর্ণভাবে মুক্ত জ্ঞানের বিপরীতে। সমরাস্ত্র উন্নয়ন আর জঙ্গিবাদ প্রসারের হাতিয়ার হিসেবেই মসুল বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করতে শুরু করে জঙ্গিরা।

 

নিজেদের নিয়ন্ত্রণে থাকাকালে মসুল বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি গোপন রাখার সর্বোচ্চ চেষ্টা করেছিল আইএস। তবে  এই বিদ্যাপীঠে এমন কিছু শিক্ষার্থী আর গবেষক ছিলেন, যারা আইএস কর্তৃক নিয়ন্ত্রিত এ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কর্মকাণ্ড বাইরের দুনিয়ার মানুষদের জানাতে চাইতেন। এ কাজে তাদের সহায়তা করে নিউইয়র্কভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশন-এর সহ-গবেষণা সংগঠন ‘স্কলার রেসকিউ ফান্ড’। বেরিয়ে আসে আইএসের ভয়াবহতার চিত্র।

 

জঙ্গিদের নিয়ন্ত্রিত এলাকায় বর্বরতার চরম রূপ প্রত্যক্ষ করেছেন সেখানকার বাসিন্দারা। প্রাণ গেছে অনেকের। ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বহু মানুষ। তবে এসবের মধ্যেই মসুলের বিশ্ববিদ্যালয়টি ঠিকই চালু রেখেছে আইএস। দুনিয়াজুড়ে তারা যে বোমা হামলা চালায় সেই বোমা তৈরি আর এ সংক্রান্ত গবেষণাকর্ম চালানো হতো এই বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গবেষণাগারে বসে।

 

মার্কিন ও ইরাকি বাহিনীর বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত কয়েক বছর ধরে এই গবেষণাগারে বসেই আইএস তাদের জঙ্গিদের বোমা তৈরির প্রশিক্ষণ দিয়েছে। এই গবেষণাগারের সুবাদেই তাদের পক্ষে উন্নত মানের বিস্ফোরক তৈরি করা সম্ভব হয়েছে। সেখানে বহু বিদেশি জঙ্গিদের প্রশিক্ষণ বোমা তৈরির দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তারা ফিরে গেছেন নিজ নিজ দেশে। প্যারিস আর ব্রাসেলসের হামলা থেকেই বোঝা যায় বিস্ফোরক তৈরিতে কতটা দক্ষতা অর্জন করেছে আইএস।

২০১৪ সাল থেকে আইএসের এমন সহিংসতা প্রত্যক্ষ করছেন মসুলের বাসিন্দারা।

সাহিত্য আর দর্শনের পাঠ বন্ধ, শিক্ষা মানেই যুদ্ধবিদ্যা

মসুল শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পরই সেখানকার বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্য এবং দর্শনের মতো বিষয়গুলো বন্ধ করে দেয় আইএস। তাদের আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ নয়, এমন সবকিছুই নিষিদ্ধ করা হয় সেখানে। তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের বই-পুস্তক পুড়িয়ে দেয়। এরপর তারা সেখানকার প্রত্মতাত্ত্বিক নিদর্শনগুলো ধ্বংস করে দেয়। যেসব গবেষকরা পশ্চিমা দুনিয়া এবং ইরাক সরকারের আস্থাভজন প্রমাণিত হন তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

 

বিশ্ববিদ্যালয় পরিচালনায় মূলত যুদ্ধবিদ্যা বিষয়ক বিষয়গুলোকে উৎসাহিত করে আইএস। এসব বিভাগের উন্নয়নের জন্য তারা বিদেশি যোদ্ধাদের নিয়োগ দেয়। বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবন ব্যবহৃত হয় বিদেশি আইএস সদস্যদের বাসস্থান হিসেবে। বিদেশি যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ আর বৈশ্বিক প্রপাগাণ্ডা বিস্তারে সুবিধার জন্য শিক্ষার্থীদের বিদেশি ভাষা শিক্ষাকে উৎসাহিত করা হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন