সদ্য প্রকাশিত
৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, বন্ধ ২১ কারখানা মোটরসাইকেল-ভটভটিকে ট্রাকের ধাক্কা, গেল ২ প্রাণ পাকা ধানে বৃষ্টি, আলুচাষ নিয়েও দুশ্চিন্তা কৃষকের নড়াইলের সহিংসতার নিরপেক্ষ তদন্ত দাবি সিপিবির শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন আ. লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল : প্রতিমন্ত্রী নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা
আন্তর্জাতিক

থাইল্যান্ডে এয়ার শো চলাকালে বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

নিউজ ডেস্ক১৪ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
থাইল্যান্ডে এয়ার শো চলাকালে বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

থাইল্যান্ডে শিশুদের জন্য সামরিক বাহিনীর এক প্রদর্শনী চলাকালে একটি যুদ্ধবিমান আকাশে বিধ্বস্ত হয়েছে। শনিবার প্রদর্শনী চলার সময় বিমানটিতে আগুন ধরে গেলে তা বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ওই বিমানের পাইলট নিহত হয়েছেন।

 

থাইল্যান্ডের বার্ষিক শিশু দিবসে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। দেশের দক্ষিণাঞ্চলীয় হাত ইয়ায়ের বিমানবন্দরে এ প্রদর্শনী দেখতে অনেক পরিবার জড়ো হয়।

 

ভিডিও ফুটেজে দেখা যায় বিমানবন্দরের রানওয়ের কাছে এয়ার শো দেখানোর সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এতে ভয়ংকর ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল কংচীপ ত্রানত্রাভানিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এ দুর্ঘটনায় এক পাইলট নিহত হয়েছেন। বিধ্বস্তের কারণ জানতে তদন্ত চলছে।’

 

দেশটির প্রধানমন্ত্রী পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সূত্র: বাংলা ট্রিবিউন