সাজিয়া সুলতানা মিম
নাম তার তাবাসসুম সাফাইয়া অরিপ্রা
করছে ব্লাড ক্যানসারের সাথে লড়াই,
তিন বছরের পরী সে
যার এখন খেলার কথা নিয়ে ছোট্ট হাড়ি-কড়াই!
ছোট্ট শিশু ছোট্ট জীবন
এখনো তারকাটার মতো আঘাত হানে তার বাবার,
বড় মেয়ের সেই শোক!
ছোট্ট মেয়ে ও একই পথের পথিক
পিছে পড়েছে সেই রক্তচোষা জোঁক!
কী হবে পরে করে হায় হায়!
সময় থাকতে উঠাই সকলে অর্থের দায়
যেমন টা করেছিলাম ৭১-এর যুদ্ধ,
৩০ লক্ষ শহীদ যদি থাকতো
বাচাঁতে আসতো এক টাকা দিয়ে,
লক্ষ মুঠো একত্রে হলে
৩০ লক্ষ টাকা ও যাবে ছাড়িয়ে।

পারি রক্ষা করতে প্রাণ
বাচঁবে শিশু!
উঠবে হাজারের কন্ঠে একটি স্লোগান,
দেশের মানুষ রেখেছি স্বাধীনতার মান।










