রাজশাহীর খবর

নগরীর স্লাবহীন ড্রেন যেন মরণফাঁদ: লাল নিশান সতর্কতা

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর ব্যস্ততম সড়ক সাহেব বাজার গনকপাড়ার মোড়। এ মোড়ের মাঝ দিয়ে মাটির নিচ দিয়ে চলে গেছে বিশালাকার ড্রেন। এই ড্রেনেরই ওপরের একটি অংশের স্লাব ভেঙে গেছে গত কয়কদিন হলো।

 

যেখানে স্থানীয়দের পক্ষ থেকে ওই স্থানে লাল নিশান উড়িয়ে সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু সিটি করপোরেশনের পক্ষ থেকে এ নিয়ে কোনো ভ্রুক্ষেপ নাই। ফলে ওই স্থানে প্রায় প্রতিদিনিই ঘটছে ছোট ছোট দুর্ঘটনা। হঠাত করে সেখানে যানবাহণের চাকা ঢুকে যাচ্ছে।

 

আবার সাধারণ পথচারিরা হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে ওই গর্তের মধ্যে।

শুধু এখানেই নয়, নগরীর এরকম ব্যসস্ততম শত শত স্থানে ড্রেনের স্লাব ভেঙে মরণফাঁদে পরিণত হয়েছে। আবার কোথাও ড্রেনের স্লাব চুরি হয়ে গেছে। নিম্নমাণের স্লাব দেওয়ার কারণে দুদিনের মাথায় ভেঙে যাচ্ছে সেগুলো। ফলে স্লাবগুলো কোনোই কাজে আসছে না কিছুদিনের মাথায়।

 

বরং বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। শিশু বা বৃদ্ধসহ পথচারীরা ওইসব ভাঙা স্থানে পড়েও গিয়ে আহতও হচ্ছে। তবে বড় ধরনের দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে বলে মনে করছেন নগরবাসী।

 

নগরীর সাহেব বাজার এলাকার ব্যবসায়ী আলম বলেন, প্রতিদিনই কেউ না কেউ ভাঙা স্লাবের মধ্যে পড়ে যাচ্ছে। আবার গাড়ীর চাকাও চলে যাচ্ছে। এতে ঘটছে দুর্ঘটনা। কিন্তু সিটি করপোরেশনের লোকদের বললেও তারা কর্ণপাত করছে না। এতে করে ঝুঁকি আরো বাড়ছে।’

 

যোগাযোগ করা হলে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম সিল্কসিটি নিউজকে বলেন, ‘ভাঙা ড্রেনের স্লাবগুলো দ্রুতই সংস্কারের ব্যবস্থা করা হচ্ছে।

স/আর