সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

নওগাঁয় স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২২তম জন্মোৎসব পালিত

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
নওগাঁয় স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২২তম জন্মোৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁয় শ্রী শ্রী প্রনব মঠের শতবর্ষ পূর্তি ও যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২২তম জন্মোৎসব উপলক্ষে সেবাশ্রম সংঘের উদ্যেগে বর্ণাঢ্য র‌্যালী ও হিন্দু ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার দুপুরে নওগাঁ সেবাশ্রম সংঘের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও সেবাশ্রম সংঘের চত্বরে এসে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন নওগাঁ সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী দিগ্বিজয়ানন্দ।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ সেবাশ্রম সংঘের ভক্ত প্রনব বসাক, ডাঃ স্বপন কুমার হাওলাদার, ডাঃ বিপুল চন্দ্র, মনি মজুমদার, দুলাল বর্মনসহ কয়েক হাজার নারী পুরুষ এই জন্মোৎসবের র‌্যালীতে অংশ গ্রহন করেন।

 
পরে নওগাঁ সেবাশ্রম সংঘে হিন্দু ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বামী প্রণবানন্দজী মহারাজের জীবনীর উপর আলোচনা, গুরুপুজা, শিবপুজার পর প্রসাদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, হিন্দু ধর্ম মহাসম্মেলন চার দিন ব্যাপি চলবে।
স/শ