সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

আত্রাইয়ে এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী আটক

আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ৩১২ বোতল এ্যালকোহলসহ একজন কে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। গ্রেফতারকৃত হলেন, উপজেলার কাশিয়াবাড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত কাদের ফকিরের ছেলে মোঃ আবুল হাসেম ভোদা (৪৫)।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার উপ-পরিদর্শক (এসআই) হাইদার সঙ্গীয় ফোর্স সহ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা কাশিয়াবাড়ি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় আবুল হোসেন ভোদা কে ৩১২ বোতল এ্যালকোহলসহ তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

 

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আবুল হোসেন ভোদা এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩১২ বোতল এ্যালকোহলসহ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

 
এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে এবং শুক্রবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
স/শ