সদ্য প্রকাশিত
নাটোর

লালপুরে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিউজ ডেস্ক৪ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
লালপুরে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আলাউদ্দিন, লালপুর:
বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে নাটোরের লালপুর-বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, মিষ্টি বিতরণ, আলোচনা সভা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার বেলা ১০টায় লালপুরের করিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগ লালপুর-বাগাতিপাড়া শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কেক কেটে উদ্বোধন ও র‌্যালির নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সি. সহসভাপতি ও স্থানীয় সাংসদ এ্যাড. আবুল কালাম আজাদ। র‌্যালিটি আব্দুলপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।


এসময় এমপির সহধর্মিনী উম্মে তৌহিদা আক্তার বানু, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইছাহাক আলী, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, লালপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম আওয়াল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন, বাগাতিপাড়া ছাত্রলীগের সভাপতি তৌফিকুর রহমান শ্রাবণ, সাধারণ সম্পাদক আলিফ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মধ্যাহ্ন ভোজ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আগত সঙ্গীত শিল্পী বৃন্দ।

স/অ