আলাউদ্দিন, লালপুর:
নাটোরের লালপুরে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার গৌরীপুর স্কুল এন্ড কলেজ মাঠে তুহিন স্মৃতি সংঘের উদ্যোগে হাসিমুখ ওয়েল ফেয়ার সোসাইটি ও জফির উদ্দিন ফাউন্ডেশনের সহযোগিতায় এসব বিতরণ করা হয়।

তুহিন স্মৃতি সংঘের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে হাসিমুখ ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি মাহাবুবা রহমান শীতার্তদের মাঝে ২০০টি কম্বল, ২০০টি শার্ট ও প্যান্ট, ১০০টি সালোয়ার কামিজ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হযরত আলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল করিম মন্ডল, দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার মফস্বল সম্পাদক আল আমিন, তুহিন স্মৃতি সংঘের সাধারন সম্পাদক সাকিবুল আলম সূলভ, স্বেচ্ছা সেবক সোহাগ, আরিফ, কানন, শীপন, শুভ, জিল্লুর রহমান প্রমুখ।
স/অ










