সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

আত্রাইয়ে ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক২ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী  ব্যাপক উৎসাহ উদ্দীপণার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আত্রাই থানা ছাত্রদলের উদ্যোগে বেলা ১১টার সময় বিহারীপুর রেলগেট চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে বিহারীপুর রেলগেট চত্বরে এসে শেষ হয়।

 

সমাবেশে উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির রতনের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন বুলু।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির আহবায়ক এস এম রেজাউল ইসলাম রেজু।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুলবারী রঞ্জু, তছলিম উদ্দিন, আব্দুল মান্নান, আব্দুল হাকিম, আব্দুল মান্নান সরদার, শাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, যুবদল নেতা নাসির উদ্দিন চঞ্চল, ছাত্র নেতা নসিব, মোঃ সেন্টু, লোটাস, সুইট প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স/শ