সদ্য প্রকাশিত
নাটোর

লালপুর থানা পুলিশের অভিযান ফেনসিডিল গাঁজাসহ গ্রেফতার ৩

নিউজ ডেস্ক২ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
লালপুর থানা পুলিশের অভিযান ফেনসিডিল গাঁজাসহ গ্রেফতার ৩

আলাউদ্দিন জালাল, লালপুর:
নাটোরের লালপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজার গাছ, ফেনসিডিল ও ওয়ারেন্টভূক্ত আসামীসহ তিন জনকে আটক করেছে। তাদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, লালপুর থানা পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার কাজিপাড়া গ্রামের মৃত হাবিল প্রামানিকের ছেলে রিপনকে (৩৫) পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক করে।

 

অপর দিকে পুলিশের একটি দল উপজেলার চংধুপইল দাঁইড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে একটি গাাঁজার গাছ উদ্ধার করে। এসময় আব্দুর রশিদের ছেলে বেলালকে (২৫) আটক করে। এছাড়াও প্রতারনা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুলপুর দিয়াড়পাড়া গ্রামের পাঞ্জাব বিশ্বাসের ছেলে ইউনুছ আলী গ্রেপ্তার করা হয়।

 
লালপুর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ জানান, ফেনসিডিল ও গাঁজার গাছ উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। আসামীদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

স/আর