বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর ছাত্রদলের ৩৮তম প্রতিষ্টিা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় আড়ানী পৌর ছাত্রদলের আয়োজনে বিএনপি’র কার্যালয়ে এই প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়।
আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন পৌর ছাত্রদল সভাপতি মহিদুল ইসলাম জুয়েল। প্রধান অতিথি ছিলেন আড়ানী পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলা মাষ্টার।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপি যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ মাষ্টার, আব্দুল খালেক, আড়ানী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান প্রভাষক নাসির উদ্দিন।
ছাত্রনেতা সোহের রানার পরিচালনায় বক্তব্য রাখেন পৌর যুবদল সভাপতি রুহুল আমিন, আড়ানী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদল সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক নয়ন আলী, সাংগঠনিক সম্পাদক সোহেল আহম্মেদ, সেচ্ছাসেবদল নেতা, তোফাজ্জল হোসেন তুফা, ছাত্রনেতা আলীমূল গাজী, মিঠুন, বাচ্চু, ঝুন্টু, মেহেদী, রিংকু, পিংকু, সোহান, মিনাল, রকি প্রমুখ।

স/আর










