সদ্য প্রকাশিত
নাটোর

বাগাতিপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

নিউজ ডেস্ক২ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

বাগাতিপাড়া সংবাদদাতা:
‘সমাজসেবার উদ্ভাবন, সেবায় এবার ডিজিটাইজেশন’ শ্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা দফতরের যৌথ আয়োজনে র‌্যালীটি সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, সহ-সভাপতি আঃ হামিদ মিয়া, সমাজসেবা অফিসার রেজাউল করিম প্রমুখ।
অনুষ্ঠানে সাত প্রতিবন্ধীদের মাঝে এক লক্ষ ৬০ হাজার ৭৫০ টাকা বিতরণ করা হয়।
স/শ