নিজস্ব প্রতিবেদক:
দেশের উন্নয়নের মূলে রয়েছেন শেখ হাসিনার সফল নেতৃত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দিক নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আর কয়েকবছর পরই গামেন্টর্স সেক্টরের চাইতে আইটি খাত থেকেই সবচাইতে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।
রোববার দুর্গাপুর উপজেলার একটি বাড়ি, একটি খামার প্রকল্পের নতুন ভবন উদ্বোধন ও মুক্তিযোদ্ধা সংসদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাংসদ আব্দুল ওয়াদুদ দারা এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতারুন্নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, সাধারণ সম্পাদক আজাহার আলী, দুর্গাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি বোখারীসহ প্রমুখ।
এদিকে পুঠিয়া উপজেলায় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন এমপি আব্দুল ওয়াদুদ দারা। এসময় উপস্থিত পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: নাজমা নাহার, রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ গোলাম ফারুকম পুঠিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কাজী শরীফ, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক বায়েজিদ ঠান্টু, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লাহ, পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি প্রমুখ।
স/শ










