রাজশাহীর খবর

মোহনপুরে বাকশিমইল ইউপিতে নব নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন

নিউজ ডেস্ক২৪ জুলাই ২০১৬১ মিনিট পড়া

মোহনপুর প্রতিনিধিঃ
মোহনপুর উপজেলার ৫ নং (সদর) বাকশিমইল ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আল-মোমিন শাহ্ গাবরু দায়িত্বভার গ্রহন করেছেন।

 
রোববার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাবেক চেয়ারম্যান মাহবুব আর রশিদ  নব-নির্বাচিত চেয়ারম্যান আল-মোমিন শাহ্ গাবরুকে দায়িত্ব বুঝিয়ে দেন।

 
এ সময় উপস্থিত ছিলেন কেশরহাট পৌর সভার মেয়র শহিদুজ্জামান শহিদ, প্যানেল মেয়র রস্তুম আলী প্রাং, ইউপি সদস্য ইসরাইল হোসেন, মোস্তফা কালাম পাপুল, রইচ উদ্দিন সরকার,সহ সকল ইউপি সদস্য সংরক্ষিত মহিলা সদস্য গ্রাম পুলিশ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 
অনুষ্ঠানটি পরিচালনা করেন সচিব শাহাদৎ হোসেন।
স/শ