তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। রবিবার সকাল ১০টার তানোর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাথীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে নতুন বই বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত আলী।
বিষেশ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর লতিব, শহিদুল ইসলাম, মাসুদ রানা, উপজেলা ম্যাধমিক কর্মকতা আমিরুল ইসলাম, লিয়াকত আলী, সিরাজ উদ্দীন, প্রমুখ।
বেলা ১১টার দিকে তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ম্যাধমিক কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক আইয়ুব আলী , সহকারী প্রধান শিক্ষক মাইনুল ইসলামসহ অভিভাবক ওশিক্ষক কর্মচারী বৃন্দ। অপরদিকে সকালে উপজেলা সদর বালিকা
উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রদীপ সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন।
এদিকে আনন্দ স্কুলের শিক্ষাথীরা নতুন বই পেয়েছেন। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার হয়েছে বলে জানা গেছে।
স/অ










