দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে আবারো প্রশাসনের চোখে ধুলি দিয়ে ৩-৪ ফসলি জমি শ্রেণি বদল করে চলছে পুকুর খননের হিড়িক। এ যেন দেখার কেউ নেই। তবে অনেক পুকুর খননকারীরা দাবি করেণ তারা প্রশাসনকে ম্যানেজ করেই তারা পুকুর খনন করছেন।
দুর্গাপুরে এভাবে পুকুর খনন চলতে থাকলে আগামিতে আশঙ্কজনক হারে ফসলি জমি শূণ্যেরকোটায় নেমে যাবে বলে মনে করেণ এই উপজেলার সাধারণ মানুষ।
খোঁজ নিয়ে জানা গেছে, দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ১০ থেকে ১২টি স্থানে পাল্লা দিয়ে এক শ্রেণির ব্যবসায়ীরা চাষীদের বেশি টাকার প্রলোভন দেখিয়ে ৩-৪ ফসলী জমি নষ্ট করে বড়বড় আয়তনের পুকুর ও দিঘি খনন করে চলেছেন।

সরেজমিনে উপজেলার মাড়িয়া ,কয়ামজমপুর, বেলঘরিয়া, বিলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। মাড়িয়া বিলে প্রায় ৫০বিঘা আয়তনের পুকুর খনন করছেন প্রভাবশালী সুলতান আলী। কয়মজমপুর গ্রামের ১০বিঘা আয়তনের পুকুর খনন করছেন মাসুদ রানা, বেলঘরিয়া বিলে প্রায় ৭০ বিঘা আয়তনের পুকুর খনন করছেন নূর-মহাম্মাদ, বাবু ও সাইদ আলী। ওইসকল পুকুর খনন কাজে ব্যবহার করছেন অবৈধ এক্সেলেটর ভেকু ও ডেজার নামক মেশিন। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে এর সত্যতা পাওয়া যায়।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ১০ বছরে এই উপজেলায় প্রায় কয়েক হাজার হেক্টর ফসলি জমি পুকুর খননের ফলে কমে গেছে। তবে আগামিতে এভাবে যদি পুকুর খনন চলতে থাকে তা হলে এই উপজেলার আবাদী জমি হারিকেন দিয়েও খুজে পাওয়া যাবে না।
উপজেলার মাড়িয়াতে সুলতান আলী জোর পুর্বক ওই বিলে অবস্থিত ৩ ফসলি জমি শ্রেণী পরিবর্তন করে গত ৩০ ডিসেম্বর রাত থেকে পুকুর খনন কাজ শুরু করেছে। যারা পুকুর খননের জন্য জমি দিতে অপরাগতা প্রকাশ করেছে তাদেরকে ভয়ভিতি প্রদান করছেন তিনি। এছাড়ও ওই পুকুর খননের ফলে পানি নিঃষ্কাশন হতে না পারায় ওই বিলে অবস্থিত শত’শত আবাদি জমি অনাবাদি হয়ে পড়বে বলে জানান ওই গ্রামের একাধিক কৃষক।
এবিষয়ে তারা দুর্গাপুর উপজেলা প্রশাসনকে জানিয়েও কোন সুফল পাচ্ছেনা না বলে জানান। এছাড়াও অনেকে ব্যবসায়ীরা পুকুর খনন করে মোটা অংকের টাকা দিয়ে ওই পুকুর আবার লিজ দিচ্ছেন বিভিন্ন মৎস্য চাষিদের কাছে এতে করে ফায়দা লুটছেন ব্যবসায়ীরা। উপজেলার কয়েজন সচেতন ব্যাক্তিরা জানান, এমনিতেই পুরো বাংলাদেশরে মধ্যে পুকুরের সংখ্যা প্রথম স্থানে রয়েছে রাজশাহীর দুর্গাপুর উপজেলা।
বর্তমানে যে হারে পুকুর খননের কাজ চলছে তাতে করে আগামি দুই এক বছরের মধ্যে অচীরেই এই উপজেলায় খাদ্য নিরাপত্তায় হুমকিতে পড়বে বলে মনে করেন। তারা আরো জানান, এক শ্রেণীর অসাধু ব্যাসায়ীরা চাষিদের ভুলভাল বুঝিয়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে ৮ থেকে ১০ বছরের জন্য পুকুর খননের জন্য লিজ গ্রহন করছেন। ফলে চাষীরা আগামি দিনের কথা না ভেবেই তারা তাদের জমি দিয়ে দিচ্ছেন।
চাষিদের সচেতন ও পুকুর খনন বন্ধ না করলে এই উপজেলার মানুষ এক সময় বড় ধরনের বিপদগ্রামী হবেন। ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তার কথা ভেবে ফসলি জমি সুরক্ষায় সরকারকে জরুরি ভিত্তিতে নীতিমালা প্রণয়নের দরকার বলে মনেকরেন তারা। এদিকে পুকুর খনন কারী মালিকরা দাবী করছেন তারা হাইকোর্ট থেকে প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা খরচের বিনিময়ে অনুমোদন নিয়েই তারা পুকুর খনন করছেন।
স/আ










