সদ্য প্রকাশিত
নাটোর

নাটোরে হারানো এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে গিয়ে আটক ৩

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
নাটোরে হারানো এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে গিয়ে আটক ৩

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের বড়াইগ্রামে ব্যাংক ম্যনেজারের হারিয়ে যাওয়া এটিএম কার্ড দিয়ে টাকা তোলার সময় পিতা-পূত্র সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

সোনালী ব্যাংক প্রিন্সিপাল শাখার সহকারী জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানায়, গত ২০ ডিসেম্বর বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর সোনালী ব্যাংক শাখার ম্যানেজার উজ্জল কুমারের ভল্টের চাবি,এটিএম কার্ড ও চেক বই সহ ব্যাগ হারিয়ে যায়।গত বৃহস্পতিবার হারানো এটিএম কার্ড দিয়ে সোনালী ব্যাংক নাটোর প্রধান শাখার এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা হয়। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে এলে তারা সতর্কতা জারি করে।

 

এ অবস্থায় আজ  দুপুরে ওই বুথ থেকে হারানো কার্ড দিয়ে পূনরায় টাকা উঠানোর সময় আলিম তার পিতা রমজান আলী ও মনোয়ার নামে ৩ জনকে আটক করে নিরাপত্তা রক্ষীরা।পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

স/শ