সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
OLYMPUS DIGITAL CAMERA

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা হামিদুল ইসলাম।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী।

 

শনিবার সকালে বাঘা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাঘা উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক মোহম্মদ আলী দেওয়ান, খানপুর জেপি উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক হাবিবুর রহমান, উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক জাফর ইকবাল প্রমুখ।
স/শ