সদ্য প্রকাশিত
রাজশাহী

রামেকে নারীসহ ৫ দালাল আটক

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
রামেকে নারীসহ ৫ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে নারীসহ ৫ দালালকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে রামেকের বহির্বিভাগ থেকে তাদের আটক হয়। পরে তাদের রাজপাড়া থানায় পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, তহমিনা বেগম (৩৫), মাহফুজা বেগম (৪০), লিটন হোসেন (৩৮), বুলেট আলী (৩৬) এবং রফিক হোসেন (৩২)।

জানা গেছে, হাসপাতালের  বহির্বিভাগে তারা ঘোরাফেরা করছিলো। এসময় তাদের পুলিশ আটক করে রামেকের পুলিশ বক্সে নিয়ে আসে। পরে তাদের রাজপাড়া থানায় পাঠানো হয়। আটককৃত দালালরা অনেকদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী এবং রোগীর স্বজনদেরকে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এ বিষয়ে রামেক হাসাপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই এমদাদ বলেন, নারীসহ ৫ দালালকে আটক করা হয়। রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

স/তা