নিজস্ব প্রতিবেদক:
আলোচিত স্পর্শ কাতর ঘটনার বছর ২০১৬। এ বছর হত্যাকাণ্ডের চেয়ে নারী ও শিশুর প্রতি বেশি অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। শুধু নির্যাতনই নয় হত্যাকাণ্ডের মত ঘটনাও ঘটেছে। এ বছর নারী ও শিশুর প্রতি হত্যা, ধর্ষণ, নির্যাতন-যৌননির্যাতন, নিখোঁজসহ অপহরণের ঘটনাও ঘটেছে।
আজ শনিবার উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) নামের মানবাধিকার সংগঠন রাজশাহী অঞ্চলের নারী ও শিশু নির্যাতনের চিত্র তুলে ধরে।
গত জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত রাজশাহী অঞ্চলে ৪৯৯ জন শিশু ও নারী । এর মধ্যে শিশু ২৬৪ জন ও নারী ২৩৫ জন। সমীকরণে দেখা যাচ্ছে নারীর থেকে শিশুই বেশি বিভিন্ন ভাবে নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ১৮টি ও নারী ১৬টি, হত্যার চেষ্টা করেছ তিনজন শিশু ও ৮ জন নারী, আত্মহত্যা করেছে ৩৪ জন শিশু ও ৪২জন নারী, আত্মহত্যার চেষ্টা করেছে ৫জন শিশু ও ৮জন নারী, ৩২জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে, যৌন নির্যাতনের শিকার হয়েছে ১৭ জন শিশু ও ১৩ জন নারী, নির্যাতনের শিকার ৩৪জন শিশু ও ৩৬জন নারী, নিখোঁজ হয়েছে ২২জন শিশু ৯জন নারী, অপহরণের শিকার হয়েছে ১৪ জন শিশু ও ১জন নারী, অস্বাভাবিক মৃত্যু ৫১ জন শিশু ৩৬ জন নারী, বিভিন্ন ঘটনায় আহত হয়েছে ৩৪জন শিশু ও ৫৫ জন নারী।

পুঠিয়ার স্বামী কর্তৃক পপি রানীকে (৪৫) পুড়িয়ে হত্যার চেষ্টা, পবায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, নগরীতে শাপলা জেএসসি পরিক্ষায় ফলাফল খারাপ করায় আত্মহত্যা, চারঘাটে এসএসসি পরিক্ষার্থীকে গাছে বেধে নির্যাতন, পবায় দুলাভাই কর্তৃক শ্যালিকা ধর্ষণের অভিযোগ, নগরীতে প্রেমিকের মৃত্যুর খবর শুনে প্রেমিকা ১০ম শ্রেণির তামান্নার আত্মহত্যা, মোবাইল চুরির অভিযোগে পবা উপজেলার চৌবারিয়া গ্রামে ৮ম শ্রেণির ছাত্র জাহিদ ও একই এলাকার ১০ বছরের ইমনকে হাত পা দড়ি দিয়ে বেধে নির্যাতন এবং এই অমানুবিক নির্যাতনের ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়। মহানগরীতে আড়াই বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, তানোরে ৮ বছরের শিশুকে ৮ম শ্রেণির ছাত্র কর্তৃক ধর্ষণের অভিযোগ, তানোরে ঝুলন্ত অবস্থা নারীর লাশ উদ্ধার, পুঠিয়ায় শাহনাজ বেগমকে (৩৫) জবাই করে ৬ লাখ টাকা লুট, নগরীর শান্তিবাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর নিজ বাসায় ঝুলন্ত লাশ।
এদিকে মোহনপুরে চেয়ারম্যানের স্ত্রীর আত্মহত্যা, পবায় ১৪ বছরের এক ছাত্রীকে নিজ বাসা থেকে অপহরণ করে ভুয়া সনদ পত্রের মাধ্যমে বিয়ে করার চেষ্টা, নগরীর বেলদার পাড়ায় গৃহবধূ রাশিদা বেগমকে (২৫) সিল নোড়া দিয়ে মাথায় আঘাত করে নির্যাতেন মাধ্যমে হত্যার চেষ্টা, মহানগরীতে সুমি নামের ২০ বছয় বয়সী গৃহবধুর পায়ের রগ কেটে নির্যাতন চালায় স্বামী, পরকীয়ার কারণে দূর্গাপুরে প্রেমিক যুগলের ঝূলন্ত লাশ, বাঘায় এক মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেয়িানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গোদাগাড়ীতে গৃহবধূ ধর্ষিত, দুর্গাপুরে মানসিক প্রতিবন্ধী ১৪ বছর বয়সী কিশোরী ধর্ষণের শিকার, নগরীতে চায়না নামের এক শিশূকে অপহরণের অভিযোগ, নগরীরতে মাদ্রাসা ছাত্র নিখোঁজ, মোহনপুরে বিয়ে প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, স্টার জলসা দেখতে না দেওয়ার পুঠিয়ায় সাকিলা নামের কিশোরীর আত্মহত্যা, নগরীর মুন্নাফের মোড়ে আফিয়া ইয়াসমিন নামে এক গৃহবধুকে শশূর বাড়ী কর্তৃক হত্যার অভিযোগ।
অন্যদিকে, বাঘায় চোর সন্দেহে শিশূ নির্যাতন, বাগমারায় বহিরাগতদের হামলায় ১৫ শিশু শিক্ষার্থী নির্যাতিত, নগরীতে ১৬ বছর বয়সী কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার, নগরী ও পবায় দুই নবজাতকের লাশ উদ্ধার, নগরীর এক আবাসিক হোটেলে কিশোরীকে গণর্ধষণ ও আত্মহত্যার মাধ্যমে ৮ম শ্রেণির ছাত্রী বাল্যবিবাহের প্রতিবাদ করল দুর্গাপুরের রুপা, তানোরে এক তারপুর আরজি সরকারি প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ৩য় শ্রেণির ছাত্রী নির্যাতন, বাঘায় ১০ম শ্রেণির ছাত্রীকে রাতভর ধর্ষণের অভিযোগ, তানোরে নির্মম ভাবে নবজাতককে পুকুরে ফেলে হত্যা, পবা বায়া এলাকায় স্ত্রী সোমাকে জবাই করে হত্যা, নগরীতে যৌতুকের দাবীতে গৃহবধূ রেশমাকে নির্যাতন, নগরীর নাইস হোটেলে ২জনের রহস্যময় মৃত্যু, নগরীতে বখাটের উত্তাক্ত করায় অপমানে ৭ম শ্রেণির ছাত্রী আমেনা খাতুনের আত্মহত্যা, মহানগড়ীতে ৮ম শ্রেণির ছাত্র সাকিব নিখোঁজ, পাারিবারিক কলহের জের ধরে গোদাগাড়ীতে ১৪ বছর বয়সী এক আধিবাসি কিশোরের আত্মহত্যা, মহনপুরে ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, তানোরে ৫ম শ্রেণির ছাত্রী শিক্ষক কর্তৃক ধর্ষণের শিকার, দূর্গাপুরে ১২ বছর বয়সী শিশুকে বিষপানে হত্যা, মহনপুরে ৯ বছরের শিশু ধর্ষণ হয় ১৭ বছর বয়সী এক কিশোর দ্বারা, চারঘাটে বিলকিস নামে গৃহবধু স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রীর আত্মহত্যা, দূর্গাপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা, দূর্গাপুরে ৬০ বছর বয়সী বৃদ্ধা আফিয়া বেগমকে পিটিয়ে হত্যা, বাঘমারার চেয়ারম্যানের স্ত্রী ৪০ বছর বয়সী সুফিয়া খাতুনকে পিটিয়ে নির্যাতন, পুঠিয়ায় ২৩ বছর বয়সী গৃহবধূকে বাসায় আটকিয়ে রেখে র্নিমম নির্যাতন, মহনপুরে যৌতুকের দাবীতে গৃববধু সুলতানাকে র্নিমম ভাবে নির্যাতন।
শুধু তাই নয়, তানোরে স্ত্রী তালাক নামায় স্বাক্ষর না করায় গলায় দড়ি বেধে হত্যার চেষ্টা, পবায় পলি বেগম নামের এক গৃহবধুকে গলা টিপে হত্যা, তানোরে ৭ বছর বয়সী শিশু জাহিদকে ছাদ থেকে ফেলে হত্যা, বাঘায় ৩ বছরের শিশু ধর্ষণের শিকার, পুঠিয়ায় ১৫ বছর বয়সী স্কুল ছাত্রীর আত্মহত্যা, তানোরে আধিবাসী নারীকে প্রেমের প্রলোভোন দেখিয়ে রাতভর ধর্ষণ, বাঘায় তানজিলা (১৪) স্কুল ছাত্রীর আত্মহত্যা, তানোরে ১৭ বছর বয়সী আদিবাসি ছাত্রীকে ধর্ষণের পর অপহরণ, বাঘায় ৮ম শ্রেণির ছাত্রী অপহরণ, নগরীতে মোবাইল কিনে না দেওয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা, নগরীতে মাদ্রাসার শিক্ষক কর্তৃক শিশু শিক্ষার্থী নির্মম নির্যাতনের শিকার, পুঠিয়ায় ৮বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, নগরীতে স্বামীর উপর অভিমান করে গৃহবধুর আত্মহত্যা, গোদাগাড়ীতে ৬০ বছর বসয়ী এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা, রাজশাহী হাসপাতালে ডাক্তার কর্তৃক মহিলা ইন্টারনিকে যৌন নির্যাতনের অভিযোগ, নগরীতে জ্যেতি নামের এক গৃহবধু স্বামী ভাসুর ও শাশুরীর নির্মম নির্যাতনের শিকার, নগরীতে ২২ বছর বয়সী এক গৃহবধুর আত্মহত্যা, গোদাগাড়ীতে শাহনাজ নামের গৃহবধূর আত্মহত্যা ও ঈদে শাড়ী কিনে না দেওয়ায় একজনের আত্মহত্যার চেষ্টা, নগরীতে তাসফিয়া সালাম নামে এক গৃহবধুকে যৌতুকের দাবিতে স্বামী কর্তৃক নির্মম নির্যাতন ও হত্যার চেষ্টা, নগরীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের ছাত্রকে পিটিয়ে হত্যা।
প্রেমিক বিয়ে করতে অস্বীকার করায় বাঘমারায় ১৪ বছরের রিমার আত্মহত্যা, ১৩ বছর বয়সী গৃহকর্তা কর্তৃক ধর্ষণের শিকার ও অন্তসত্বা, মোহনপুরে ১০ম শ্রেণির মাদ্রাসার এক শিক্ষার্থীকে শিক্ষক কর্তৃক অপহরণের অভিযোগ, পুঠিয়ায় জিউপাড়া গ্রামে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের চেষ্টা, বাঘায় ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, বাঘমারায় মঞ্জুরা খাতুন (২০) নববধু নির্মম নির্যাতনের শিকার, নগরীতে আশা বেগম নামে গৃহবধূর রহস্যজনক মুত্যু পরিবার বলছে হত্যা, তানোরে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, মোহনপুরে যৌতুকের কারনে গৃহবধূ নির্যাতন, গোদাগাড়ীতে হাসিনা নামের এক গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, বাঘায় ৭ম শ্রেণির ছাত্রীকে ৩দিন ধরে আটকে রেখে ধর্ষণ, নগরীর বুধপাড়ায় নিজ মা কর্তৃক শিশু হত্যা, দূর্গাপুর দেবীপুরে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণ ও সন্তান প্রসব, নগরীতে ৭ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ, বাঘায় চিকিৎসার নামে ৪৮ বছর বয়সী এক নারীকে নির্যাতনের অভিযোগ, বাঘমারায় স্বামী অমানুবিক নির্যাতনের শিকার স্ত্রী আনোয়ারার মাথার চুল কেটে বাড়ী থেকে বের করার অভিযোগ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা আক্তার জাহানের আত্মহত্যা, ও এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ, তানোরে যৌতুকের দাবিতে পাষন্ড স্বামী ফরিদা নামের গৃহবধুর দুই কান ছিড়ে ফেলেছে, নগরীতে যৌতুকের দাবিতে গৃহবধু সাথীকে গলা কেটে হত্যার চেষ্ট করে স্বামী, নগরীতে আনিকা খাতুন নামে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা ও কলেজ ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে আপন ফুপার বিরুদ্ধে, দুর্গাপুরে সুপ্তি নামের ১৪ বছর বয়সী ছাত্রীর আত্মহত্যা, নগরীর দাস পুকুর এলাকায় সাবেক কমিশনার কার্যালয়ে নিলয় নামের ১৫ বছর বয়সী এক শিশুকে নির্মম নির্যাতন, বাঘায় মোবাইল ফোন চুুরির অফিযোগে ৭ম শ্রেণির ছাত্র মনিরুল ইসলামকে হাত-পা বেধে ঝুলিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ, নগরীতে ১৭ বছর বয়সী কালজ ছাত্রী মাহবুববার আত্মহত্যা, পবায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মোহনপুরে জমি সংক্রান্ত জেরে ১৭ বছর বয়সী কলেজ ছাত্র হত্যা, নগরীতে ৪ বছর বয়সী শিশু ধর্ষণ, চারঘাটে পারিবারিক কলহের জের ধরে গৃহবধুর আত্মহত্যা, বাঘায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণ, নগরীতে শ্যামলি নামের গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, বাঘায় শশুর কর্তৃক গৃহবধু ধর্ষণের শিকার, পবায় স্বামীর উপর অভিমান করে গৃহবধু শাকিলার আত্মহত্যা, নগরীতে ১৭ বছর বয়সী এক কিশোর খুন।
শুধু নারী নয়, গোদাগাড়ীতে শিক্ষক কর্তৃক ৭ম শ্রেণির ছাত্রী খালেদা ধর্ষণের শিকার, পুঠিয়ায় ৬বছরের শিশু ধর্ষণের শিকারের অভিযোগ, নগরীর মতিহারে যৌন নির্যাতনের অভিযোগে ৭ম শ্রেণির দুই বান্ধবী বন্যা ও সম্পার আত্মহত্যা, নগরীতে আবাসিক হোটেলে কিশোরীকে গনধর্ষণ, গোদাগাড়ীতে চতুর্থ শ্রেণির শিশু ধর্ষণ, নগরীতে প্রতিবন্ধী শিশু এ্যানিকে ধর্ষণ করে হত্যা ও ডোবা থেকে নবজাতকের লাশ উদ্বার, গোদাগাড়ীতে টমেটো তুলতে গিয়ে দুই শিশু নির্যাতনের শিকার, একই এলাকায় স্বামীর নির্যাতনের শিকার গৃহবধুর আত্মহত্যা, দূর্গাপুরে মেহেদীর রং না শুকাতেই সোনিয়া (১৮) আত্মহত্যা, গোদাগাড়ীতে ধর্ষণের শিকার স্কুল ছাএীর আত্মহত্যা, রাজশাহী কলেজ মহিলা হোস্টেলে গলায় ফাঁস দিয়ে নাজমা নামের এক শিক্ষার্থীর আত্মহত্যা, গোদাগাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধুর আত্মহত্যা করেছে।
এ মানবাধিকার সংগঠনটি বলছে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি ক্রমশই অবনতি ঘটেছে। বেশির ভাগ ক্ষেত্রে যৌতুকের কারণে নারী ও শিশু নির্যাতনের শিকার হচ্ছে। এছাড়া পারিবারিক কলহ, পরকীয়ার ও প্রেম ঘটিত কারনে হত্যা ও আত্নহত্যার ঘটনা ঘটছে। এসব ঘটনায় অবিভাবক মহলে উদ্বেগ সৃষ্টি করছে এমনটি বলছিলেন, লফস এর নির্বাহী পরিচালক শাহনাজ পারভীন।
তিনি বলেন, সমাজে অনেক ঘটনা ঘটছে যা নজরেও আসে না। যতটুকু প্রকাশিত হচ্ছে সেই তথ্যেই উদ্বেগ হওয়ার মতো যথেষ্ট। এমন বাস্তবতায় সারা দেশের মতো রাজশাহী জেলায় নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি উদ্বেগজনক নারী ও শিশু নির্যাতন মামলাগুলোর সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তি অপরাধ প্রবনতাকে কমাতে সহায়ক হবে বলে মত দেন।
স/আ










