সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহী সীমান্তে হেরোইন জব্দ

নিউজ ডেস্ক৩০ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহী সীমান্তে হেরোইন জব্দ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত এলাকা থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কানপাড়া এলাকায় ওই অভিযান পরিচালনা করে এ হেরাইন উদ্ধার করা হয়।

বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উপজেলার সাহেবনগর সীমান্ত ফাঁড়ির একটি নিয়মিত টহলদল কানাপাড়া এলাকায় অভিযান চালায়। ওই সময় টহলদল ৩০০ গ্রাম  হেরোইন উদ্ধার করে। জব্দকৃত হেরোইনের আনুমানিক সিজার মূল্য ছয় লাখ টাকা।

বিজিবি আরো জানায়, বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে হেরোইন ফেলে পালিয়ে যায় জড়িতরা। তাই কাউকে আটক করতে পারেনি টহল দল। এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স/অ