সদ্য প্রকাশিত
রাজশাহী

কালাম ইঞ্জিনিয়ার হতে চায়

নিউজ ডেস্ক৩০ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
কালাম ইঞ্জিনিয়ার হতে চায়

সংবাদ বিজ্ঞপ্তি:
শেখ কালাম মাহমুদ রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল থেকে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।

 

কালামের পিতা শেখ মো. তৌফিক এলাহী  রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিসার ও রাকাব অফিসার্স ফোরামের সভাপতি, মাতা নাজমা খাতুন রাজশাহী সিটি করপোরেশনে কর্মরত। কালাম ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হয়ে দেশের উন্নয়নে কাজ করতে চায়। সেইজন্য কালাম সকলের কাছে দোয়া কামনা করেছে।

 

এদিকে কামাল প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করায় রাকাব অফিসার্স ফোরামের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।

স/অ