বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় প্রাক্তন খেলোয়াড় ও ক্রীড়ামোদীদের উদ্যোগে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ এ্যাড. আবুল কালাম ।


টুর্নামেন্টের প্রথম দিনে অনুষ্ঠিত খেলায় রাজশাহীর বাঘার আড়ানী ফুটবল একাদশ ১-০ গোলে পাবনার শিক্ষার্থী একাদশকে পরাজিত করে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি মখলেছুর রহমান মুক্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি মেয়র মোশাররফ হোসেন, আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, জেলা জাপা সহ-সভাপতি আশরাফুল আলম খান ডাবলু এবং ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আল মামুন, খেলা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শামীম সরকার।
স/শ










