নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার দুপুর তিনটায় নগরীর সীমান্ত অবকাশ প্রাঙ্গনে স্বপ্ন দিবস পালিত হয়।
স্বপ্ন এর সভাপতি সেজানুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাহাবুবুর রহমান রতন।
সাধারণ সম্পাদক ইফতেখার আলম তানভীরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের রসায়ন বিভাগের প্রভাষক আবু সাইদ।

আরও উপস্থিত ছিলেন,স্বপ্ন এর প্রতিষ্ঠাতা শাহীনুর রহমান হিমেল, প্রতীষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এ এম সাকিব ইসলাম সোহাগসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন আঞ্চলিক সহ আহবায়ক ফারিহা রহমান।
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের এবং বিশ্ববিদ্যালয় কলেজ সমূহের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এ স্বেচ্ছাসেবী সংগঠনটির যাত্রা শুরু হয় ২০১৩ সালের ডিসেম্বর মাসের শেষ শুক্রবার। তারপর থেকে আজ পর্যন্ত ডিসেম্বর মাসের শেষ শুক্রবার স্বপ্ন দিবস পালন করা হয়। সংগঠনটির মূল উদ্দেশ্য হলো নিজ এলাকার মানুষদের উন্নয়নে এগিয়ে আসা। সেই লক্ষ্যে রাজশাহী এবং রাজশাহীর বাইরের বিভিন্ন এলাকায় দরিদ্র অবহেলিত এবং শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসছে। এছাড়া বিনামূল্যে রক্তদান, অগ্নিদগ্ধদের পুন:র্বাসনে অর্থ উত্তোলন এবং সামাজিক সচেতনতা সৃষ্টি করে থাকে এ সংগঠনটি।
স/শ










