বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রকাশিত ফলাফলে অকৃতকার্য হয়েছে ২৩ জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থী ছিল তিন হাজার ৭০০ জন। উপজেলায় শতকরা ৯৯.০৯ ভাগ কৃতকার্য হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ৯টি কেন্দ্রের মাধ্যমে ২০ নভেম্বর থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। শেষ হয় ২৭ নভেম্বর। পরীক্ষায় মোট ১০৪টি বিদ্যালয়ের তিন হাজার ৭০০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে প্রাথমিক সমাপনীতে তিন হাজার ৪৬৭ জন ও ইবতেদায়ীতে ২৩৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। কৃতকার্য হয়েছে শতকরা ৯৯.০৯ ভাগ।

উপজেলা শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী সিল্কসিটি নিউজকে বলেন, বৃহস্পতিবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রকাশিত ফলাফলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে বলে জানান।
স/শ










