সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

মান্দায় ফসলের সাথে শত্রুতা!

নিউজ ডেস্ক২৯ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
মান্দায় ফসলের সাথে শত্রুতা!

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ :

নওগাঁর মান্দায় ফসলের সাথে শত্রুতা। জমি সংক্রান্ত বিরোধী তার জের ধরে প্রতিপক্ষকে ঘায়েল করতে গমের ক্ষেতে কীটনাষক প্রয়োগ করে নাশকতা করেছে দুর্বৃত্তরা।

 

উপজেলার ভদ্র সেনা গ্রামের কৃষক হায়দার আলীর পুত্র জারমান আলী প্রাং অভিযোগ করে জানান- ভদ্রসেনা মৌজায় জে.এল নং- ৯৩, দাগ নং- ২৬৩, ১৬.৫০শতাংশ জমিতে দীর্ঘ দিন ধরে চাষাবাদ করে আসছে।
এদিকে ওই জমিটি নিয়ে আদালতে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন জারমান আলী।  প্রতিপক্ষ কোন ভাবেই ওই জমি ছাড়তে চাননা। আদালতে দায়ের করা অভিযোগ এবং অভিযোগকারীর মাধ্যমে জানাযায়, পূর্ব শত্রুতা ও পারিবারিক দন্দ্বের জের ধরে রাস্তায় প্রতিবন্ধকতা, জমি জবর দখল, গাছ কর্তন, মারপিট, খুন-জখম, গালি-গালাজ সহ বিভিন্ন প্রকার হুমকি অব্যাহত রেখেছে একই গ্রামের ইসমাইলের পুত্র আব্দুস সালাম (৪৮), মৃত সবরার পুত্র তাছির উদ্দিন (৭৫), মকবুলের পুত্র জামাল, বাহরের পুত্র আঃকাদের (৪৫), মৃত উমির পুত্র শফির ওরফে ক্যামো (৭০), মৃত চৈতার পুত্র ময়নুল (৩৫), ময়নুলের স্ত্রী ফেলোবিবি (৩০),মংলাপাড়া গ্রামের আঃরশিদের পুত্র আঃসালাম (৪০), মোসলেমের পুত্র দেলোয়ার (৩৫), মোসলেমের স্ত্রী উর্মল বিবি (৬০),এছাড়াও তফশীল বর্ণিত জমিতে চাষকরা গম ক্ষেতে রাতের আঁধারে কীটনাষক প্রয়োগ করে ক্ষতি সাধন করেছে। এতে প্রায় ২০ হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে কৃষক জারমান আলী জানান। বর্তমানে জারমান আলীর পরিবার জীবনের নিরাপত্তাহীনতা এবং চাষকরা আলু ক্ষেত নষ্টের সঙ্কা করছেন।

 
এ ঘটনায় অভিযুক্ত জামালের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোন সাড়া পাওয়া যায়নি। এরিপোর্ট লেখা পর্যন্ত এলাকার একটি প্রভাবশালী মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পুলিশের সাথে অপতৎপরতায় লিপ্ত রয়েছে বলে অভিযোগকারী জারমান আলী জানান।

স/অ