বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ সংলগ্ন বড়াল নদের পাড় ঘেঁষে সম্প্রতি নির্মিত ইউএনও পার্কে সৌন্দর্য বর্ধক শহীদ মমতাজ উদ্দিন সেতুর উদ্বোধন করা হয়েছে।
বাগাতিপাড়া-লালপুর আসনের সাবেক সাংসদ এবং আওয়ামীলীগ নেতা মরহুম মমতাজ উদ্দিনের নামানুসারে সেতুটির নাম করণ করা হয়েছে।

রেল ও বড়াল নদের ওপর পারাপারের পাশাপাশি দুটি সেতুর মনোরম পরিবেশে গড়ে ওঠা পার্কটির উৎসমুখে নতুন এ সেতু অন্যরকম এক মাত্রা যোগ করেছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে এ সেতুটির উদ্বোধন করা হয়। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, জেলা জাপা’র সহ-সভাপতি আশরাফুল আলম খান ডাবলু, জেলা আ’লীগ সাংস্কৃতিক সম্পাদক ইউনুস আলী, উপজেলা প্রকৌশলী কামরুজ্জামান প্রমুখ।
স/অ










