সাপাহার প্রতিনিধি:
নওগাঁ জেলার শিক্ষানগরী হিসেবে খ্যাত সাপাহারে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পাশ পরীক্ষায় উপজেলার আল্ হেলাল একাডেমী এন্ড কলেজ আবারো শীর্ষে ও পিএস সিতে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় শীর্ষে রয়েছে।
কম পক্ষে বিগত ১০বছর যাবত প্রতিষ্ঠান দুটি সাপাহার হতে ফলাফলের ভিত্তিতে শীর্ষে অবস্থান করায় অনেক সময় জেলা এমনকি বিভাগীয় পর্যায়ে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করে সাপাহার উপজেলাকে শিক্ষানগরী হিসেবে আতœপ্রকাশ করতে সহায়তা করেছে।
সারাদেশে এক যোগে ফলাফল প্রকাশে জানা যায় উপজেলা সদরের আল হেলাল একাডেমী এন্ড কলেজ হতে ১৮৭জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ সহ ১৩৪জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে শীর্ষে অবস্থান নেয়। ১৬৫জন শিক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ সহ ৭৫জন জিপিএ ৫ পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করেন সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাপাহার পাইলট উচ্চবিদ্যালয়।

অপর দিকে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার কারী শিক্ষা প্রতিষ্ঠান সাপাহার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে ১৫৪জন শিক্ষার্থী পিএসসি পাশ পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ উর্তিন্ন সহ ৬৯জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে আবারো শ্রেষ্ঠত্বের দাবিদার হয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান আল্ হেলাল একাডেমী এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান হতে প্রাথমিক পর্যায়ে ৭৯জন শিক্ষার্থী পিএসসিতে অংশ নিয়ে শতভাগ উর্তিন্ন সহ ২৪জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
স/আ










