সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে আলোর সন্ধানে’র শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আলোর সন্ধানে সাপাহারের আয়োজনে ও সাপাহার সরকারি কলেজ রোভার গ্রুপের সার্বিক সহযোহিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে ৫০জন সুবিধবঞ্চিত শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আলোর সন্ধানে সাপাহারের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক আলতাফুল হক চৌধুরী (আরব) এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সাপাহার সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর নুরুল আলম, আলোর সন্ধানে সাপাহারের উপদেষ্টা ও রসায়ন বিভাগের সহযোগি অধ্যাপক মজিদুল আলম, আলোর সন্ধানে’র প্রতিষ্ঠাতা পরিচালক আরমান হোসেন, আলোর সন্ধানে সাপাহারের সভাপতি বিপ্লব কুমার, আলোর সন্ধানে বদলগাছী’র সম্পাদক নিতিশ কুমার চক্রবর্ত্তী, কোষাধ্যক্ষ রানা হামিদ প্রমূখ।
এ পর্যন্ত এই সংগঠনটি ৩০২জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
স/আ










