মোহনপুর প্রতিনিধিঃ
মোহনপুরে ৪৬তম জাতীয় স্কুল ও মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা বুধবার মোহনপুর সরকারি উচ্চ মাঠে অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) সুলতানা শাহীন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন। প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুর-৩ আসনের এমপি আয়েন উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আঃ সামাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির,ক্রীড়া সংস্থায় সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মাষ্টার।পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।
স/অ










