নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৯ টা থেকে ভোট প্রদান শুরু হয়ে চলে দুপুর ২ টা পর্যন্ত।

রাজশাহীর চারঘাট উপজেলার ভোট কেন্দ্রের ফলাফলে আনারস প্রতীকে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী সরকার। ভোট গননা শেষে বেসরকারী ফলাফলে এ তথ্য জানা গেছে।
চারঘাটের রাওথা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৭৮ জন। এর মধ্যে মোট ভোট পড়েছে ৭৭ টি। একটি ভোট অনুপস্থিত। চারঘাটে আনারস প্রতীকে মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৫১ ও মাহাবুব জামান ভুলু তালগাছ প্রতীকে পেয়েছেন ২৬ ভোট।
স/শ










