সদ্য প্রকাশিত
রাজশাহী

গোদাগাড়ী ৩ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে জয়ী রবিউল আলম

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়ী ৩ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে জয়ী রবিউল আলম

গোদাগাড়ী প্রতিনিধি:

প্রথমবারের মত ভোটের মাধ্যমে জেলা পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে টিউবওয়েল প্রতিক নিয়ে গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: রবিউল আলম জয়ী হয়েছেন।

 

উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মশিউর রহমান বলেন, সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৩ নং ওয়ার্ডের নারী পুরষ মিলে ৯৪ জন ভোটার ছিলেন। নির্ধারিত সময়ের আগেই শতভাগ ভোট গ্রহণ সম্পন্ন হয়। এতে সাধারণ সদস্য পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক টিউবওয়েল প্রতীক নিয়ে ৭১ ভোট পান এবং তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী ওয়ার্কাস পার্টির সমর্থিত তালা প্রতীক নিয়ে ২৩ ভোট পান।

 

জেলা পরিষদ চেয়ারম্যান পদে গোদাগাড়ী কেন্দ্রে আওয়ামীলীগ ঘোষিত প্রার্থী মাহবুব জামান ভুলু তাল গাছ প্রতীক নিয়ে ৩২ এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকার আনারস প্রতীক নিয়ে ৬২ ভোট এবং কাকনহাট কেন্দ্রে মাহবুব জামান ভুলু ২৪ ও মোহাম্মদ আলী সরকার ৬৭ ভোট পায়।

 

গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মশিউর রহমান জানান, ভোট সম্পন্ন স্বচ্ছ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে কোথাও কোনা অনিয়ম হয়নি।

স/অ