সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন: তানোরে এগিয়ে মোহাম্মাদ আলী

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহী জেলা পরিষদ নির্বাচন: তানোরে এগিয়ে মোহাম্মাদ আলী

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৯ টা থেকে  ভোট প্রদান শুরু হয়ে চলে দুপুর ২ টা পর্যন্ত। রাজশাহীর তানোর উপজেলায় আনারস প্রতীকে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী সরকার। ভোট গননা শেষে বেসরকারী ফলাফলে এ তথ্য জানা গেছে।

 

আজ দুপুর আড়াইটাই সিল্কসিটি নিউজের তানোর প্রতিনিধি টিপু সুলতান জানিয়েছেন, তানোরে মোট ভোটার সংখ্যা ছিল ৮১ জন। রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী সরকার আনারস প্রতীকে পেয়েছেন ৪৫ ভোট। অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব জামান ভুলু তালগাছ প্রতীকে পেয়েছেন ৩৬ ভোট।

 

অন্যদিকে সদস্য পদে আব্দুস সালাম এবং কৃষ্ণা রাণী সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্ধন্দীতায় নির্বাচিত হয়েছেন।

স/শ