সদ্য প্রকাশিত
রাজশাহী

রামেক হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকদের ধর্মঘট স্থগিত

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
রামেক হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকদের ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকদের ডাকা অনিদিষ্ট কালের ধর্মঘট স্থগিত করেছে ইন্টার্নি চিকিৎসক পরিষদ। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মহানগর আ’লীগের নেতা এবং রামেক চিকিৎসক নেতাদের সঙ্গে ইন্টার্নিদের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মহানগর আওমীলীগের সভাপতি এএইচএম খাইরুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা তবিবুর রহমানসহ আরো অনেকেই ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

 

শেষে নেতাদের হস্তক্ষেপে ও ইন্টার্নিদে দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে দিনশেষে রাতে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়। বৈঠকে এক সপ্তাহের মধ্যে ইন্টার্নি চিকিৎসকদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়। এর মধ্যে মঙ্গলবার বিকেলে আহত আবু নয়ন পরাগের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

 

প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় ইন্টার্ন চিকিৎসক ও রামকের ৫২ তম এমবিবিএস’র শিক্ষার্থী আবু নয়ন পরাগের (২৩) সঙ্গে প্রসূতির স্বজনদের মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনার দুইজনের নাম উল্লেখসহ আরো ৫ থেকে ৬ জনকে আসামি করে রাজপাড়া থানায় একটি মামলা করা হয়।

এ ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ মঙ্গলবার ভোরে নিজ বাড়ি নগরীর অলোকার মোড় এলাকার হাবিবুরের ছেলে জিমিকে (২৮) গ্রেফতার করে পুলিশ।

 

এদিকে পরাগের ওপর হামরার প্রতিবাদে সোমবার রাতেই হাসপাতালে অনির্দিষ্টকাল ধর্মঘট ডাকেন ইন্টার্নি চিকিৎসক পরিষদ। যা মঙ্গলবার দিনভর অব্যাহত ছিল। এসময়ে হাসপাতালের প্রধান ফটকে তালা দিয়েও বিক্ষোভে অংশ নেন ইন্টার্নি চিকিৎসকরা। এতে ভেঙে পড়ে হাসপাতালের চিকিৎসাসেবা।

 

রামেক ইন্টার্নি চিকিৎসক পরিষদের মুখপাত্র রায়হান শরীফ সিল্কসিটি নিউজকে জানান, তাদের দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা তাদের আন্দোলন আপাতত স্থগিত করেছেন। তবে এক সপ্তোহের মধ্যে সেগুলো বাস্তবায়ন করা না হলে আবারো তারা আন্দোলনে ফিরে যাবেন।

স/অ