বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় চোর সিন্ডিকেটের সদস্যসহ গত পাঁচ দিনে বিভিন্ন অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ। চুরির কাজে ব্যাবহারের অভিযোগে এক মিনি ট্রাকও পুলিশ জব্দ করেছে ।
থানা সুত্রে জানা যায়, সোমবার ভোররাতে বাগাতিপাড়া-আড়ানী সড়কে পুলিশের টহল দেখে চোর সিন্ডিকেটের কয়েকজন সদস্য শলইপাড়া এলাকার একটি আমবাগানে ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ সিন্ডিকেটের সদস্য গাড়ি চালক পাবনা জেলার ফরিদপুর উপজেলার বেরহাওলিয়া গ্রামের কালু মন্ডলের ছেলে মমিন (৩৮) কে ট্রাকসহ আটক করে।
এদিকে একই দিনে রাত ১০টার দিকে উপজেলার সান্ন্যালপাড়ার মৃত হোসেন মৃধার ছেলে ওমর আলী (৫৫) কে গাঁজাসহ আটক করে পুলিশ।

অন্যদিকে গত রোববার ইয়াবাসহ মমিন (৩৮) কে, শনিবার ইয়াবাসহ টুনু (৪৫), গাঁজাসহ ইমদাদ (৪৮) ও আসাদুল হক ইমন (৩১) এবং শুক্রবার নেকার আলী (৪৮) কে গাঁজাসহ পুলিশ আটক করে।
স/শ










