সদ্য প্রকাশিত
রাজশাহী

টিকাপাড়া জামে মসজিদ নির্মাণের প্রথম তলা ছাদ ঢালায়ের উদ্বোধন

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
টিকাপাড়া জামে মসজিদ  নির্মাণের প্রথম তলা ছাদ ঢালায়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
চারতলা ভিত বিশিষ্ট মোহাম্মদপুর ( টিকাপাড়া) জামে মসজিদ নির্মাণের প্রথম তলা ছাদ ঢালায়ের কাজ শেষ হয়েছে।

 
আনুষ্ঠানিক ভাবে এই ঢালাই কাজের উদ্বোধন করেন ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী। মসজিদ কমিটির সভাপতি সৈয়দ আব্দুল বারী, সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু, মোঃ বদিউজ্জামান, সেক্রেটারি মোজাফ্ফর হোসেন ওলি, যুগ্ম-সাধারণ সম্পাদক মুর্শেদ আলী, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, সদস্য কচিসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মসজিদের মুসল্লিগণ এসময় উপস্থিত ছিলেন।

 
রাজশাহী সিটি কর্পোরেশন ও মসজিদের ব্যক্তিগত অর্থায়নে তিন কোটি টাকা ব্যয়ে মদিনা শরীফের “মসজিদে মনোয়ার” আদলে চারতলা বিশিষ্ট মোহাম্মদপুর (টিকাপাড়া) জামে মসজিদটি নির্মিত হচ্ছে। একসাথে ৪ হাজার মুসল্লিগন এই মসজিদে জামাতে নামাজ আদায় করতে পারবেন।

স/অ