নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ফের রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্নি চিকিৎসকের হাতাহারি ঘটনা ঘটেছে। এঘটনা ঘটেছে রামকের ৫২ তম এমবিবিএস’র শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসক পরাগ হোসেনের (২৮) সঙ্গে।

সোমবার রাত নয়টার দিকে রোগীর ২২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর স্বজন শাহীন ও দুলাভাই মিনারুল ইসলাম মিনি’র সঙ্গে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা সিল্কসিটি নিউজকে জানায়, রামেকের ২২ নম্বর ওয়ার্ডে প্রসূতি রোগী ইতি খাতুনকে (২০) তার স্বজনরা ভর্তি করেন। সোমবার রাত নয়টার দিকে তাকে দেখতে আসেন ভাই শাহীন ও দুলাভাই মিনি।
একই ওয়ার্ডে দায়িত্বে থাকা ইন্টার্নি চিকিৎসক পরাগ রোগীর চিকিৎসা দিতে আসলে রোগীর স্বজনদের বাইরে যেতে বলেন। এসময় শাহীন ও মিনির সঙ্গে কথা কাটকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ইতির স্বজনরা আতঙ্কে তাকে হাসপাতাল থেকে নিয়ে চলে যান।
স্বজনদের মারপিটের ইন্টার্নি চিকিৎসক পরাগ হোসেনের মাথা ফেটে গেছে বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে। এ ঘটনার পরে হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। তবে বিষয়টি নিয়ে কোনো পক্ষের সঙ্গেই কথা বলা যায়নি।
এবিষয়ে নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
স/আর










