সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মহানগরীতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে নগরীর তালাইমারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি নগরীর মতিহার থানার কিসমত কুখন্ডী এলাকার বদির উদ্দীনের ছেলে আতিকুর রহমান ভুট্টু (৩৭) ।

অভিযোগ সূত্রে জানা গেছে, নগরীর কুমারপাড়া এলাকার এক নারীর কাছ থেকে ভুট্টু বিভিন্ন সময়ে টাকা ধার নেয়। এরপর সরলতার সুযোগ নিয়ে ভুট্রু একটি অশ্লীল ভিডিও তৈরি করে টাকা চাইলে ভিডিওটি প্রকাশ করার হুমকি দেন। পরে ওই নারী এ বিষয়ে পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে শনিবার দিবাগত রাতে বোয়ালিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে তালাইমারি থেকে গ্রেফতার করে। গতকাল রোববার তাকে আদালতে প্রেরণ করে সাতদিনের রিমান্ড মঞ্জুর করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাদত হোসেন বলেন, তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। প্রতারণার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

স/অ