সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী নগরীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে দেড়টার দিকে সিটি বাইপাস হাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত হলেন, নগরীর তালপুকুর এলাকার সেকেন্দার আলীর ছেলে নাম রাকিব (২৫)।

স্থানীয়রা জানান, সিটি বাইপাস এলাকায় একটি দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলকে পেছেন থেকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।  এ ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান সিল্কসিটিনিউজকে বলেন, নিহতর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

স/আর