সদ্য প্রকাশিত
রাজশাহী

জেলা পরিষদ নির্বাচন : মোহাম্মদ আলী সরকারের নির্বাচনী ইশতেহার ঘোষণা

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
জেলা পরিষদ নির্বাচন : মোহাম্মদ আলী সরকারের নির্বাচনী ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
আগামি ২৮ ডিসেম্বর রাজশাহী জেলা পরিষদ নির্বাচনর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণা  শেষ হচ্ছে আজ সোমবার রাতে। এরই মধ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মাহাম্মদ আলী সরকার।

 

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নানকিং দরবার হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী ইশতেহার সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

 
তিনি তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, বিগত দিনে তিনি রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতির দায়িত্ব পালন করেন। এফবিসিসিআই’র চার বার নির্বাচিত পরিচালক ছিলেন। সার্ক পরিচালকের দায়িত্ব পালন কালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিদেশ সফর করেছেন। জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে রাজশাহীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তিনি মনে করেন।

 
তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচন হবে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের আশা-ভরসার প্রতীক। এতোদিন কী কারণে তাদের জেলা পরিষদের সঙ্গে সম্পৃক্ত করা হয়নি তা এক বড় প্রশ্ন। আমি নির্বাচিত হলে জেলা পরিষদের সঙ্গে স্থানীয় সরকারের সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করবো। জনপ্রতিনিধিদের সিদ্ধান্তের বাইরে একটি কাজও করবো না।

 
তিনি আরও বলেন, এতোদিন জেলা পরিষদ থেকে কোন বরাদ্দ নিতে গেলে তার একটি অংশ সেখানে দিয়ে আসতো। কখনও আগাম  টাকা দিতে হতো। আমি নির্বাচিত হলে প্রথমেই এই অঘোষিত ‘পার্সেন্টেজ প্রথা’ বিলুপ্ত করতে চাই।

 
জেলার অবকাঠামো উন্নয়ানে গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখে জেলা পরিষদ। কিন্তু সেখান থেকে বরাদ্দ নিতে জনপ্রতিনিধিদের এতোদিন নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছে। আমি নির্বাচিত হতে পারলে জেলা পরিষদের বরাদ্দ সুষম বন্টন হবে। প্রয়োজনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান. পৌরসভার মেয়র-কাউন্সিলর ও ইউনিয়ান পরিষেদের চেয়ারম্যান মেম্বারদের ডেকে এনে তার এলাকার বরাদ্দ বুঝিয়ে দিব।

 
দলীয় সিদ্ধান্তের উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহন কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জননেন্ত্রী শেখ হাসিনা কাউকে দল থেকে  মনোনয়োন দেননি। সমর্থন জানিয়েছেন। কিন্তু তিনি নির্দিষ্ট কাউকে উল্লেখ করেননি। আমি সে সমর্থনের বিরুদ্ধে দাড়িয়েছি। যে নির্বাচনে পাশ করবে সে ক্ষমতায় আসবে।

স/অ