নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাথমিক ভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
আজ সোমবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে নগরীর কাঠালবাড়িয়া এলাকার গোলাম মর্তুজার বাড়িতে এ বিষ্ফোরণের ঘটনা ঘটে।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম সিল্কসিটিনিউকে বলেন, গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে এ বিষ্ফোরণের ঘটনা ঘটে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। বাড়ির কিছু জিনিসপত্র পুড়েছে। আমরা আসার আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
স/আ










