সদ্য প্রকাশিত
রাজশাহী

`রাজশাহী হবে বাংলাদেশের আইটি রাজধানী’

নিউজ ডেস্ক২৫ ডিসেম্বর ২০১৬৪ মিনিট পড়া
`রাজশাহী হবে বাংলাদেশের আইটি রাজধানী’

নিজস্ব প্রতিবেদক:
আমার বাড়ি এমন এক জায়গায় যেখানে মোবাইলের নেটওয়ার্ক ঠিক মতো পৌছাতো না। তখন আমার কাছে ১১০০ মোবাইল ছিল,কিন্তু আমি খুব দ্রুত মোবাইল টিপতে পারতাম। রাজশাহীতে এসে কম্পিউটারের ট্রেনিং নিই। সম্মান পড়তে পড়তেই আমি ফ্রিলাইন্সিংএ ট্রেনিং নিই এখন এই প্রশিক্ষণের মাধ্যমে আমি ডলার আয় করতে পারছি।

 

বলছিলাম রাজশাহী কলেজের প্রাাণীবিদ্যা বিভাগের মাষ্টার্স ফাইনাল পড়ুয়া শিক্ষার্থী ও সফল উদ্যোক্তা নাহিদ হোসেন এর কথা। রাজশাহী কলেজের পড়তে গিয়ে প্রথমে আয়ের মাধ্যম শিখে ফ্রিলাইন্সিং-এর মাধ্যমে। এরপর তিনি অন্যদের শেখাতে থাকেন। তথ্য প্রযুক্তি ব্যবহারে সেরাদের মধ্যে থাকা রাজশাহীর এই শিক্ষার্থী ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয় করতে থাকে। এখন তার আর চাকরীর চিন্তা করার প্রয়োজন পড়ে না। নিজে আয় করে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তরুন এই যুবক।

 
রোববার রাজশাহী কলেজে অনুষ্ঠিত লার্নিং এন্ড আর্নিং মেলায় নাহিদ তার অনুভূতির কথা তুলে ধরেন এভাবে…

 
ফ্রিলাইন্সিং শিখে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়ে আমি জানতে পারলাম, আমি যে কাজগুলো এমনিতেই করে মানুষের সাহায্য করি সে কাজগুলোর জন্য বাইরে থেকে টাকা দেয়। টাকাটা ডলারের অংকে। তখন থেকে আমাকে আর পিছনে ফিরতে হয়নি। ২০১৩ তে এটা স্থায়ী জব পাই। তারপর থেকে এখনো তিনটা স্থায়ী জব আছে। এদিয়ে আমি ছোট ভাই বোনদের মানুষ করেছি।  এমন সফলতার গল্প আমাদের মাঝে বসে আছে অনেকেই আছেন। তারা সামনে আসতে চাইনা, সবার পেছনে বসে থেকে বাড়িতে বসেই কাজ করে।

 

রাজশাহী আমাকে একটা অন্যরকম প্লাটফর্ম দিয়েছে। এটা অন্য শহরে সম্ভব না। কেননা, রাজশাহীতে মুভমেন্ট করা খুবই সোজা। অনেকেই বলে ঢাকাতে যাও না হলে কোন ভালো প্লাটফর্ম পাবে না। রাজশাহীর মতো ভালো প্লাটফর্ম আইসিটির জন্য হয়না । যদি কেউ আইসিটি সম্পর্কে দক্ষতা রাখে , জ্ঞান রাখে, রাজশাহী হবে আইসিটির রাজধানী। এটা নি:সন্দেহে।

 
রাজশাহীতে বাড়ি ভাড়া কম। একটা ফ্রিলাইন্সার যতই আয় করুক না কেন ঢাকাতে গেলে তা খরচ হয়ে যাবে। এখানে ছোট ছোট সমস্যা আছে। রাজশাহীতে ইন্টারনেট কানেকশন খুব দূর্বল। কোন রকম চলে, কিন্তু বড় রকমের কাজ করতে গেলে সময় লাগে। কোন ফাইল আদান প্রদান করা যায় না। রাজশাহী থেকে লাইভ দেয়া যায় না। দুই তিন মিনিটে আটকে যায়। ইন্টারনেট সমস্যাটা অতি দ্রুত সমাধান করা যাবে কেননা আইসিটি ডিভিশনে বড় বড় পদে যারা আছেন তারা সবাই রাজশাহী থেকেই।

 
তিনি ই-জেনারেশনের চেয়ারম্যান শামীম আহসানের দৃষ্টি আকর্ষন করে বলেন, আমরা যখন বাইরে থেকে টাকা আনতে যাই, একটু বেশি পরিমানে টাকা আসলেই ব্যাঙ্কের ম্যানেজার পর্যন্ত মনে করে মনে হয় আইএস এর সাথে যোগাযোগ আছে। তারা টাকা দেয়না। আমি নিজেই অনেক সময় আবেদন দিয়ে, মুচলেকা দিয়ে টাকা নিয়ে আসছি। এই জিনিসটা খুবই বিরক্তিকর এবং অনেকে হতাশায় পড়ে। প্রতিটি ব্যাঙ্কে যদি অন্তত পক্ষে একজন করে ট্রেনিং দেয়া যায় তারা জানবে যে বাইরে থেকে টাকা আসা মানেই আইএস না। ফ্রিলাইন্সারও হতে পারে। এটা একটা ভালো উদ্যোগ হবে।

 
তিনি বলেন, বাংলাদেশ সরকারের এখন যে প্রজেক্ট এবং এটার ৫০ শতাংশ যদি সফল হয়  তাহলে ২০১২ সাল লাগবে না। মাত্র তিন চার বছরে ১ বিলিয়ন ডলার দেখতে পারব।

 

 

আপনাদের সন্তানেরা যারা গেম খেলে তাদেরকে নিরুৎসাহিত না করে আপনারা নিজেই একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করুন। গেম বানাতে হলে কি করতে হয়। গেমের যে প্রগ্রোমিং আছে সেটা জানতে হলে কি ধরনের কার্যাবলি করতে হবে সে জিনিসটা নিজেরাই দেখুন।

 
আমার তিনটা ক্লায়েন্টের মধ্যে ২ টা মেয়ে। আমি স্বপ্ন দেখি ছেলেরাই শুধু বাইরে জব করবে। মেয়েরা বাড়িতে বসে থেকেও তাদের চেয়ে চার থেকে পাঁচ গুন বেশি টাকা আয় করবে। সংসার চালিয়েও। বাইরের দেশেও এমনিই হয়। বাংলাদেশের মাত্র ৯ শতাংশ মেয়ে ফ্রিলাইন্সিং এর সাথে জড়িত। মাত্রাটা  যদি ৫০ শতাংশও আসে তাহলে সারা বিশ্ব বাংলাদেশকে আলাদা ভাবে চিনবে।

স/শ