সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহী কলেজে লার্নিং এন্ড আর্নিং মেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৫ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহী কলেজে লার্নিং এন্ড আর্নিং মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কলেজে দিনব্যাপী লার্নিং এন্ড আর্নিং মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে রাজশাহী কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

 
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরাবতা পালন করা হয়।

 
রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা.হবিবুর রহমান, ই-জেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান, বাংলাদেশ এসোসিয়েশন অব কল সেন্টার এন্ড আউটসোর্সিং সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক তপন কুমার নাথ।

 

এই প্রকল্পের আওতায় সারা দেশের ৬৪ জেলার  ১৪ হাজার তরুন যুবকদের এডভান্স কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে এবং প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে। রাজশাহী কলেজে অনুষ্টিত এ কর্মশালায় কলেজের প্রায় ১৬শ’ শিক্ষার্থী অংশগ্রহন করেন।

 

মেলায় বিভিন্ন ক্যাটাগরির ৩০টি স্টল রয়েছে। এতে করে বিভিন্ন ক্যাটাগরীতে শিক্ষার্থীরা আইটি বিষয়ে  জানতে পারবে এবং নিজেরা ফ্রিলাইন্সিং বিষয়ে অবগত হয়ে উদ্যোগী হতে পারবে।
স/শ