সদ্য প্রকাশিত
রাজশাহী

দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহী দুর্গাপুরে দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দুর্গাপুর সিংগা বাজার এনসিডিপি ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেণ দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মোত্তালেব মোল্লা।

 

সভায় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি সৈয়দ জামাল উদ্দিন, কোষাধাক্ষ্য আবদুল কুদ্দুস মোল্লা, নির্বাহী প্রধান সদস্য রুস্তম আলী, হাসেম আলী,আলাউদ্দিন আলাল, এসএম আকবর আলী বাবলু, রোকনুজ্জামান মজনু, শামসুল হক,নইমুদ্দিন,মাইনুল ইসলাম রঞ্জু, সেলিম রেজা, তোফাজ্জল হোসেন, হাসানুজ্জামান সান্টু, আবুল হোসেন, আজিজুল ইসলাম, আতাউর রহমান, মিঠুসহ সকল নির্বাহী কমিটির সদসগণ উপস্থিত ছিলেন।

 

এ সময় সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ব্যবসায়ী শফিকুল ইসলাম, বখতিয়াপুর ডিগ্রী কলেজের প্রভাষক ব্যবসায়ী রফিকুল ইসলাম, বাংলাদেশ ডাগিষ্ট এন্ড ক্যামিষ্ট দুর্গাপুর শাখার সভাপতি আবুসাইদ দোলা প্রমুখ।

 

এছাড়াও ব্যবসায়ী আব্দুল জলিল,নূর মহাম্মাদ,মাহাবুর রহমান,রিয়াজুল ইসলাম রেন্টু,শামিম ফিরোজ,রফিকুল ইসলামসহ দুর্গাপুর বাজার সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ব্যবসায়ী প্রভাষক রাসেদুজ্জামান রাসেল।
স/শ