পুঠিয়া প্রতিনিধিঃ
পুঠিয়ায় মোটরসাইকেল ও বাস (ঢাকা কোচের) মুখোমুখি সংর্ঘষে দুইজন গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলা বিড়ালদহ বিহাড়ীপাড়া নাম স্থানে এ ঘটনা ঘটে।

গুরুত্বর আহতরা হলো, নাটোর জেলার হরিশপুর বাইপাস এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে ইমান আলী (২৫) ও একই এলাকার ওহায়েদ আলী ছেলে রাসেল (২২)।
পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন সিল্কসিটি নিউজকে জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ইমান ও রাসেল নাটোর থেকে মোটরসাইকেল যোগে বানেশ্বর যাওয়ার পথে পুঠিয়া উপজেলা বিড়ালদহ বিহাড়ীপাড়া নাম স্থানে একটি ট্রাককে ওভারটেক করার সময় রাজশাহী থেকে ঢাকা গামী শ্যামলী পরিবহন যাত্রিবাহী কোচের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। সেসময় মটরসাইকেল আরোহী ইমান ও রাসেল ঘটনা স্থলে গুরুত্বর আহত হয়।
গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে পুঠিয়া ফায়ারসার্ভিস কর্মীরা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করে। পরে তাদের অবস্থার অবনতি হলে রামেক হাসপাতালে প্রেরণ করা হয়।
স/অ










