নিজস্ব প্রতিবেদক:
১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সাথে ৪ ব্যাটালিয়ন বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চর মাজারদিয়া পোষ্টের সীমান্ত পিলার ১৬৫/৪-এস এর নিকট হতে ২০ গজ ভারতের অভ্যন্তরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত পতাকা বৈঠকে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ১০ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল সোহেল উদ্দিন পাঠান পিএসপি এবং বিএসএফ এর ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৮৩ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট জিবু ডি মেথেউ।
উক্ত পতাকা বৈঠকে সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিবিধ বিষয়াদি যেমন- সীমান্তে গুলি বর্ষণ না করা, হত্যা-নির্যাতন বন্ধ করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্র-গোলাবারুদ বিস্ফোরক পাচার প্রতিরোধ, নারী, শিশু ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার বন্ধ, নিচ্ছিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত টহল এছাড়াও অবৈধভাবে গবাদিপশুর প্রবেশ রোধ করা ইত্যাদি সম্পর্কে সৌহার্দপুর্ণ পরিবেশে ফলপ্রসু আলোচনা হয়।
সীমান্তে বিরাজমান শান্তিপূর্ণ সহবস্থান বজায় রাখার ব্যাপারেও উভয় পক্ষ সম্মত হন। দুই পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে উদ্ভুত যে কোন সমস্যা যে কোন সময় ব্যাটালিয়ন/কোম্পানী/বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ/পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত হন।
স/অ










