বাঘা প্রতিনিধি :
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের প্রার্থীকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাঘা উপজেলা বিএনপির সমর্থীত চেয়ারম্যান ও মেম্বররা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শাহদৌল্লা ডিগ্রী কলেজ সভাকক্ষে আয়োজিত আ’লীগের নির্বাচনী জনসভায় তারা এ প্রতিশ্রুতিদেন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আ’লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন।
বাঘা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুল আলমের সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথি আরো বলেন, এলাকার উন্নয়ন নিতে চাইলে সারকারি দলের প্রার্থীকে বিজয়ী করার কোন বিকল্প নাই। অনেক উপজেলায় দলীয় প্রার্থী মাহাবুব জামান ভুলুর পক্ষে ভোট চাইতে গেছি, তবে আপনাদের মতো উদার মন নিয়ে কেউ এভাবে ওয়াদা করেনি। আপনাদের মুখের কথা এবং অন্তর যদি এক হয় থাকে, তবে আমরা অবশ্যই বিজয়ী হবো।

সভায় মাহাবুব জামান ভুলু বলেন, আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে ১১৭১ টি ভোট। এই ভোটে আমার প্রতিক তালগাছ। এখানে তালগাছ নির্বাচিত হওয়া মানে মাননীয় প্রধানমন্ত্রীকে নির্বাচিত করা।
তিনি আরো বলেন, দলের চেয়ে দেশ বড়। আমি কাজ পছন্দ করি। আপনারা আমাকে নির্বাচিত করলে আমি এলাকার উন্নয়ন করবো। এই প্রতিশ্রুতি দিয়ে গেলাম।
সভায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড: লায়েব উদ্দিন লাভলু, বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও রাজশাহী জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, রাজশাহী মহানগর আ’লীগের সহ সভাপতি মীর ইকবাল হোসেন, সাবেক মহানগর আ’লীগের সভাপতি এ্যাড: মোজাফর হোসেন, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, জেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস শেলী, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান ও বিএনপির সাবেক উপজেলা সাধারণ সম্পাদক আকবর হোসেন, পাকুড়িযা ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা ফকরুর হাসান বাবলু, বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জান্নাত আলী , আড়ানী ইউপি চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম, চকরাজাপুর ইউপি চেয়ার ম্যান আজিযুল আলম ও বাউসা ইউপি চেয়ারম্যান শফিকুর ইসলাম-সহ আরও অনেকে।
এ সভায় উপস্থিত ছিলেন বাঘার ৭ ইউনিয়ন ও দুই পৌর সভার সকল জনপ্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
স/শ










