ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার অসহায়, দু:স্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুখুরিয়া শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে এসব শীতবস্ত্র বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য. গোলাম রাব্বানী।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কানসাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেনাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার, উপসহকারী প্রকৌশলী আসলাম হোসেন, কানসাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, কানসাট যুবলীগের সভাপতি রজমান আলীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এসময় উপজেলার অসহায় দু:স্থদের মাঝে ২ হাজার কম্বল বিতরণ করা হয়।
স/অ










